স্ট্রিম সংবাদদাতা

কেয়া আক্তার, ১৬ বছর এই পরিচয়ে পরিচিত। এখন তিনি আব্দুর রহমান কাবির দেওয়ান। গাজীপুরের কালিয়াকৈরে কিশোরী থেকে তরুণ হওয়ার খবরে চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীরচালা এলাকার বাড়ি ভিড় করছেন।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বেলতলা এলাকার কাইয়ুম দেওয়ান ও কণিকা ইসলামের সন্তান কেয়া আক্তার। বর্তমানে পরিবারসহ তারা কামরাঙ্গীচালা এলাকায় ভাড়া থাকেন।
পরিবারের দাবি, চিকিৎসকদের পরামর্শে হরমোনজনিত পরিবর্তনের কারণে কেয়া এখন পুরুষ পরিচয়ে জীবনযাপন করছেন। পরে জন্মনিবন্ধন সংশোধন করে কাবির দেওয়ান নাম রাখা হয়েছে। কাবির মৌচাক ধানসিঁড়ি স্কুল থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
কাবির দেওয়ান বলেন, ২০২৫ সাল থেকে নিজের শরীরে পরিবর্তন লক্ষ্য করি। আগে নিয়মিত পিরিয়ড হতো। এখন একেবারে বন্ধ। শরীর পুরুষ হচ্ছে, তা আমি মেনে নিয়েছি। বিজ্ঞানের শিক্ষার্থী বলে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছি। এবার এসএসসি পরীক্ষা শেষে মা-বাবাকে জানাই।
তিনি বলেন, বর্তমানে আমি মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছি। এটি আল্লাহ আমাকে দিয়েছেন। এসএসসির ফলাফলের অপেক্ষায় আছি। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। ভবিষ্যতে পরিবার ও দেশের জন্য কাজ করতে চাই।
কাবিরের মা কনিকা ইসলাম বলেন, বিয়ের কথা বললে সব সময় আপত্তি করত। পরে আমাদের কাছে নিজের সমস্যার কথা খুলে বলে। প্রথমে বিষয়টি নিজেদের মধ্যে রাখি। পরে কণ্ঠস্বরসহ বিভিন্ন শারীরিক পরিবর্তন দেখে চিকিৎসকের কাছে নিলে পরীক্ষার পর জানানো হয়– তার শরীরে হরমোনজনিত পরিবর্তন হচ্ছে। এরপর আমরা বাস্তবেও তা দেখতে পাই। সম্প্রতি তার নাম পরিবর্তন করেছি।
ধানসিঁড়ি পাবলিক স্কুলের পরিচালক নুরুল ইসলাম বলেন, কেয়া আমার স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমরা এতদিন তাকে মেয়ে হিসেবেই জানতাম। পরে জানতে পারি– শারীরিক পরিবর্তন হয়েছে। আমরা বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। ১০ আগস্ট তার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে। সবাই দোয়া করবেন।

.png)

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
২১ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
২৬ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
৩১ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে