স্ট্রিম প্রতিবেদক

সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপদ ও বিশুদ্ধ পানি পাওয়াকে দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে (পাবলিক প্লেস) নাগরিকদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
এর আগে ২০২০ সালে জারি করা এক স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের (২০২৫) ২৭ ফেব্রুয়ারি আদালত এই রায় ঘোষণা করেন।
রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়ে বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ করা রাষ্ট্রের আবশ্যিক দায়িত্ব। বিশুদ্ধ পানি ছাড়া জীবন ধারণ অসম্ভব, তাই নিরাপদ পানি পাওয়ার অধিকার সরাসরি জীবনের অধিকারের সঙ্গে সম্পৃক্ত। এটি নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
আদালত তাঁর নির্দেশনায় একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। রায়ে বলা হয়েছে, আগামী এক বছরের মধ্যে দেশের সব রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল, বিমানবন্দর, হাট-বাজার, শপিং মল, সরকারি হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং আদালত ও আইনজীবী সমিতি ভবনে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে লবণাক্ত উপকূলীয় এলাকা এবং প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
২০২৬ সালের মধ্যে সরকার এসব স্থানে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, তা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রায়ে বলা হয়েছে, আগামী ১০ বছরের মধ্যে দেশের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে হবে। তবে গৃহস্থালি বা অন্যান্য কাজে ব্যবহারযোগ্য পানি সাশ্রয়ী মূল্যে সরবরাহের ব্যবস্থা করতে বলা হয়েছে।
পাশাপাশি পানির উৎস রক্ষায় কঠোর নির্দেশনা দিয়েছেন আদালত। দেশের বিদ্যমান পানির উৎসগুলো যাতে শুকিয়ে না যায় বা দূষিত না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার এবং ক্ষয়িষ্ণু উৎসগুলো সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব নাগরিকের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে ২০২০ সালে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন। রুলে জানতে চাওয়া হয়েছিল, নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার কি না। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও অ্যামিকাস কিউরিদের (আদালতকে আইনি সহায়তাকারী) মতামত শেষে আদালত এই রায় দেন। শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, মিনহাজুল হক চৌধুরী ও ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। আদালত মামলাটি ‘কন্টিনিউইং ম্যান্ডামাস’ (চলমান তদারকি) হিসেবে রেখেছেন।

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন এ কমিটি দুইটি গঠন করা হয়।
৭ ঘণ্টা আগে