স্ট্রিম সংবাদদাতা

ইতালির রোমে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত একই পরিবারের তিনজন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে। এক বছর আগে গ্রামে এলে বাবুলকে হত্যার হুমকিসহ বাড়িতে ‘উড়ো চিঠি’ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তাঁর বাবা।
নিহত কামাল হোসেন বাবুল জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের (৬৫) ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। নিহত অন্যরা হলেন বাবুলের স্ত্রী আরজু বেগম ও তাঁদের ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।
ওই ঘটনায় তাঁদের ছেলে আমির হোসেন অয়ন (২০) আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনসা (এএনএসএ) এবং স্থানীয় গণমাধ্যমগুলোতে এসব তথ্য জানিয়েছে।
বাবুলের চাচাতো ভাই আইনজীবী ইউনুস হোসেনের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের দাম্পত্য কলহের জের থাকতে পারে বলে তাদের ধারণা। একই ধরনের ইঙ্গিত দিয়ে বাবুলের বাবা সিরাজুল আলম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সিরাজুল আলম বলেন, ‘এক বছর আগে আমার ছেলে যখন দেশে এসেছিল, তখনই তাকে হত্যার হুমকি দিয়ে বাড়িতে একটি উড়ো চিঠি দেওয়া হয়। বিষয়টি আমি স্থানীয় পুলিশ প্রশাসনসহ সবাইকে জানাই। আমার ছেলে অত্যন্ত ভালো মানুষ ছিল। আমি এ হত্যাকাণ্ডের তদন্ত করে সঠিক বিচার চাই।’
কামালের চাচাতো ভাই সাজ্জাদ মাহমুদ বলেন, ঘটনার কথা জানতে পেরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা নিহতের বাড়িতে জমায়েত হয়েছেন। ইতালিয় আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তিনজনের মরদেহ উদ্ধার করেছে ও আহত অয়নকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইতালি প্রবাসী পরিচিতদের বরাত দিয়ে বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। তারা বাবুল, তাঁর স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে। এ সময় বাবুলের ছেলে অয়ন বাইরে থেকে বাসায় ফিরে বিষয়টি টের পান। এতে অয়নকেও কুপিয়ে জখম করা হয়। তবে অয়নের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা বাবুলসহ চারজনকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অয়নকে চিকিৎসার জন্য সেখানে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো.নুরুল হাকিম বলেন, বসুরহাটের একই পরিবারের তিনজন ইতালিতে নিহতের বিষয়টি স্থানীয়ভাবে বিষয়টি শুনেছি। নিহতের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

.png)

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে। এতে চলতি বছরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫৮ শিশু। একই সময়ে হাসপাতালে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে।
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি নামে একটি ধন্যবাদ প্রস্তাব পাস হয়েছে। শনিবার (২৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে কণ্ঠভোটে এটি পাস হয়।
২১ মিনিট আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৭৪৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জামালপুর বকশিগঞ্জে ‘বন্য হাতির আক্রমণে’ জয়নাল আবেদীন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে