জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪: ১২
বিদেশি পিস্তলসহ আটক শহীদুল ইসলাম মিয়ানমারের নাগরিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় বিদেশি পিস্তলসহ শহীদুল ইসলাম নামে রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নির্ভানা আবাসিক এলাকার একটি ভবন থেকে তাঁকে আটক করা হয়।

শহীদুল ওই ভবনে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, শহীদুল মিয়ানমারের নাগরিক। তাঁর কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল জব্দ করা হয়েছে। শহীদুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান চকবাজার থানার ওসি বাবুল আজাদ। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত