স্ট্রিম সংবাদদাতা

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের একটি কেন্দ্রে ঢুকে ১১-দলীয় জোটের প্রার্থীর পক্ষে জালভোট দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে হাতাহাতি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ১১টার দিকে পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতের আমির তারিকুল ইসলামসহ কয়েকজন কেন্দ্রে প্রবেশ করেন। সে সময় কেন্দ্রের পাশে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীরা তাদের ঘেরাও করেন।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও অন্যান্য বাহিনী ঘটনাস্থলে রয়েছে। ঠিক কী ঘটেছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, প্রিসাইডিং অফিসারের কার্যালয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াত নেতাকর্মীর হাতাহাতির ঘটনাও ঘটে।
আব্দুল মালিক বলেন, ‘আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা রাত ১১টায় সিল মারা শুরু করে দিল প্রিসাইডিং অফিসারসহ! আমি বলব, এটা একটা ব্ল্যাক-ডে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’
১১-দলীয় ঐক্যে মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু বলেন, ‘এটি একটি পরিকল্পিত ঘটনা। আমাদের ভাইদের কল করে নেওয়া হয়েছে এজেন্ট কার্ড দেবে বলে। তারা যখন কার্ড রিসিভ করে সিগনেচার করছিলেন, তখনই তাদের ঘেরাও করে জালভোট দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করা হয়েছে।’
তিনি বলেন, ‘এখানে পুলিশের গতিবিধি সন্দেহজনক। তবে ঘটনাস্থলে সেনাবাহিনী এসেছে, ম্যাজিস্ট্রেট এসেছেন। কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে, তারা ফুটেজ পর্যালোচনা করে সার্বিক বিষয় দেখে সত্যটা জানাবেন বলে আমার বিশ্বাস।’
ভোটকেন্দ্রে তিন পর্যবেক্ষক ঘিরে হট্টগোল
সিলেট-১ আসনের মিরাবাজার এলাকার একটি ভোটকেন্দ্রে রাতে পর্যবেক্ষক পরিচয়ে তিন ব্যক্তি প্রবেশ করাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। বুধবার রাত ১০টার দিকে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে ওই তিনজনকে হেফাজতে নেয়। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকের বলেন, তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানা হয়েছে। বৃহস্পতিবার সকালে এসে তারা কাগজপত্রাদি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় বিদেশি পিস্তলসহ শহীদুল ইসলাম নামে রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নির্ভানা আবাসিক এলাকার একটি ভবন থেকে তাঁকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা কাজল মৃধাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের টাকা দেওয়ার সময় তাঁকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা।
৪ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পক্ষীয় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খতীরবা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
খাগড়াছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট শুরুর আগেই বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতার অভিযোগ এনে এই ঘোষণা দেন তিনি।
৬ ঘণ্টা আগে