স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের সদরপুরে গভীর রাতে জানালা ভেঙে এক কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রতিবেশী কয়েকজন বখাটে ওই কিশোরীকে তুলে নেওয়ার সময় বাড়িতে শুধু তার বোন ছিল।
গুরুতর অবস্থায় শুক্রবার দুপুরে কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হেলাল মৃধা (২০) ও ১৬ বছরের এক কিশোরকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, ঘটনার রাতে কিশোরীর মা ও অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। ছিল শুধু তার বোন। এই সুযোগে গভীর রাতে প্রতিবেশী কয়েকজন যুবক কিশোরীকে তুলে নিয়ে পাশের নির্জন স্থানে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় তাকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কিশোরীর খালা জানান, রাতে বাড়িতে আমার দুই ভাগ্নি আলাদা রুমে ছিল। রাত ১টার দিকে প্রতিবেশী এক যুবক জানালা ভেঙে ঢুকে এক ভাগ্নির কক্ষের দরজা খুলে দেয়। পরে আরও কয়েকজন ঢুকে জোর করে আমার ভাগ্নিকে তুলে নিয়ে যায়। তাদের নির্যাতনে ভাগ্নি জ্ঞান হারিয়ে ফেললে বাড়ির পাশে ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, নিপীড়ক কয়েকজনকে আমার ভাগ্নি চিনেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হচ্ছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম বলেন, বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করেছে। পরে পিটুনি দিয়ে তাদের সদরপুর থানায় সোপর্দ করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ভুক্তভোগীর স্বজন থানায় অভিযোগ দিয়েছেন। গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
১৬ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
২৫ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে