স্ট্রিম ডেস্ক

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশবাসীকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি এ আহ্বান জানান। খবর আলজাজিরার।
গত মার্চে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথমবারের মতো জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেন বালেন্দ্র শাহ। তিনি দেশবাসীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে অশান্তির মেঘ দূর করতে এগিয়ে আসতে হবে।
দেশটির কর্মকর্তারা জানান, গত রোববার ভারতের সীমান্তসংলগ্ন সুনসারি জেলার একটি গ্রামে সহিংসতার সূত্রপাত হয়। একটি হিন্দু ধর্মীয় শোভাযাত্রায় উচ্চস্বরে গান বাজানো ও ধর্মীয় পতাকা নিয়ে কিছু হিন্দু ও মুসলিমের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুজন নিহত হন বলে পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানান।
এরপর কারফিউ জারি থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় বিক্ষোভ চলাকালে আরও একজনের মৃত্যু হয়। নতুন করে সংঘর্ষ এড়াতে সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
বালেন্দ্র শাহ বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দেশের নাগরিক, সুশীল সমাজ, ধর্মীয় সম্প্রদায়, সব সম্মানিত নেতা, সব রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শন এবং শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনার সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হবে। দায়ীদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করছে। পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে এএফপিকে বলেন, ‘আমরা সব পুলিশ সদস্যকে মাঠে সতর্ক অবস্থায় রেখেছি। ন্যূনতম শক্তি প্রয়োগ করে জনসম্পদ রক্ষা এবং যেকোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি প্রতিরোধের চেষ্টা করছি।’
নেপালের জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু। তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক মুসলিমের বসবাস।

.png)

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে নরেন্দ্র মোদিকে নিয়ে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বুধবার (২৯ জুলাই) এ অভিযোগ দায়ের করা হয়।
২ ঘণ্টা আগে
মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সেউতায় সীমান্ত ভেঙে প্রবেশের সময় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ সময় হাজারো অভিবাসী সেউতায় প্রবেশ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরা।
৪ ঘণ্টা আগে
গাজায় হামাসসহ সব ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ‘পূর্ণ নিরস্ত্রীকরণে’ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
৫ ঘণ্টা আগে
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় তিন জনের মৃত্যুর জবাবে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, জর্ডানকে উদ্দেশ করে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি এ দাবি করে। খবর আলজাজিরার।
২০ ঘণ্টা আগে