স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির চেষ্টা থেকে সরে এসেছে ফিফা। শুক্রবার (৩১ জুলাই) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় সংস্থাটি। খবর রয়টার্সের।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির খবরে ইউরোপের পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা (কনকাকাফ) তীব্র বিরোধিতা করে। এরপর এই সিদ্ধান্ত জানাল সংস্থাটি।
বিতর্কের সূত্রপাত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে। প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপের ২০ শতাংশ বাণিজ্যিক স্বত্ব ‘থ্রাইভ ইটারনাল’ নামের একটি প্রাইভেট ইকুইটি ফান্ডের কাছে বিক্রি করতে চেয়েছিল ফিফা। প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার জশুয়া কুশনার। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
প্রস্তাবটি অনুমোদনের জন্য ফিফার ২১১ সদস্য দেশের সমর্থন প্রয়োজন ছিল। ফিফার পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া প্রতিটি সদস্য দেশকে ৪ কোটি ডলার অনুদান দেওয়া হতো। এর মধ্যে প্রথম কিস্তির ২ কোটি ডলার পেতে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সম্মতি জানাতে বলা হয়েছিল।
প্রস্তাবটি প্রকাশের পরই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এর বিরোধিতা করে। বিশ্বকাপ বয়কটেরও হুঁশিয়ারি দেয় তারা। পরে কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) একই অবস্থান নেয়। তিনটি অঞ্চলের মোট ৯৬ সদস্য দেশের বিরোধিতার মুখে ফিফার ওপর চাপ বাড়তে থাকে।
শুক্রবার পর্যন্ত পরিকল্পনাটির পক্ষে অবস্থান নিলেও ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান বদলে ফেলেন ইনফান্তিনো।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সব পক্ষের মতামত শোনার পর বিষয়টি পরিষ্কার হয়েছে। এই উদ্যোগ ফুটবলে বিভাজন সৃষ্টি করছে। এই প্রস্তাব আর এগিয়ে নেওয়া হবে না।
ইনফান্তিনো আরও বলেন, যেকোনো উদ্যোগ তখনই সফল হয়, যখন সদস্য দেশ, মহাদেশীয় কনফেডারেশন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ঐক্য থাকে। ভবিষ্যতে সবাইকে আবার এক টেবিলে আনার চেষ্টা করব। বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।

.png)

দীর্ঘ ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে নামছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হলেও সেটা নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। বরং নাহিদ রানার অনুপস্থিতি তাঁকে ভাবাচ্ছে।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার চেনা সেই ভয়ংকর পেস ত্রয়ী । অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—তিনজনই আছেন অস্ট্রেলিয়ার একাদশে, তাঁদের সঙ্গে আছেন স্পিনার নাথান লায়ন।
৯ ঘণ্টা আগে
কখনো ম্যাচের ফল দুই দলের জয়-পরাজয় ছাপিয়ে বদলে দেয় অন্য কোন দলের ভাগ্য। গতকাল (১০ আগস্ট) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে তাই হয়েছে। আইরিশদের হারিয়ে আফগানরা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে।
১১ আগস্ট ২০২৬
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল মালয়েশিয়ার ১০৬ রানের লক্ষ্য তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। ৪৫ বলে (৭.৩ ওভার) ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এতে ২-০ ব্যাবধানে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করে এইচপি দল।
১০ আগস্ট ২০২৬