স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ঘিরে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ জুন) শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠান শুরুর আগেই প্রবল বাতাস ও বৃষ্টিতে উপকারভোগীদের জন্য নির্মিত প্যান্ডেল ভেঙে পড়ে।
পরে নিরাপত্তার স্বার্থে পুরো প্যান্ডেল খুলে ফেলা হয়। এতে দীর্ঘক্ষণ উপকারভোগী ও দর্শনার্থীদের রোদ-বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়।
এদিকে, প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসার কিছুক্ষণ আগে বৃষ্টির কারণে মঞ্চের ওপর ত্রিপলে পানি জমতে শুরু করে। মঞ্চের ভেতর থেকে বাঁশ হাতে খোঁচা দিয়ে পানি ফেলতে দেখা যায় সংশ্লিষ্টদের। তবে পানি মঞ্চের ভেতরেই পড়ে।
জানা গেছে, ঢাকার ‘বেল ইভেন্ট ম্যানেজমেন্ট’ নামের প্রতিষ্ঠান অনুষ্ঠানস্থলের মঞ্চ, প্যান্ডেল ও অন্যান্য সাজসজ্জার দায়িত্ব পেয়েছে। তবে বৃষ্টির মৌসুম বিবেচনায় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ও টেকসই কাঠামো নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী আসার আগেই মাঠের বড় প্যান্ডেলের একটি অংশ বাতাসে হঠাৎ ভেঙে পড়ে। তখন উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে তড়িঘড়ি প্যান্ডেল খুলে ফেলা হয়।

অনুষ্ঠানে আসা বিএনপির এক কর্মী ক্ষোভ প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের এই হাল হলে সাধারণ মানুষের ক্ষেত্রে কী হবে? সামান্য বৃষ্টি আর বাতাসেই প্যান্ডেল ভেঙে গেছে। মঞ্চে পানি। এত বড় একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের আগে দায়িত্বপ্রাপ্তদের আরও সতর্ক হওয়া দরকার ছিল।
ইউএস-বাংলা বিমানের একটি ফ্লাইটে বুধবার সকাল সোয়া ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বের হয়ে তিনি সড়কপথে বিশেষ বাসে মৌলভীবাজারে যান। বিকেলে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে