স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বার বলী খেলার ১১৭তম আসর বসছে আগামী ১২ বৈশাখ (২৫ এপ্রিল)। এই উপলক্ষে লালদীঘি ময়দান এলাকায় ২৪ ও ২৫ এপ্রিল দু’দিনব্যাপী বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই উৎসব সুষ্ঠুভাবে শেষ করতে নগরবাসীর সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন; বিশেষ করে বদরপাতি এলাকার বাসিন্দাদের। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি বা হয়রানির শিকার না হন, সেই বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধও জানান তারা।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বদরপাতির জব্বার হাউসে এ বিষয়ে প্রস্তুতি সভা হয়। এতে আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলসহ সিএমপি, র্যাব, জেলা প্রশাসন, সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে সংগঠিত করতে বলী খেলার প্রবর্তক প্রয়াত আবদুল জব্বারকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার দাবি জানান বক্তারা। এ ছাড়া জব্বার বলী খেলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এর ইতিহাস সংরক্ষণ এবং কুস্তি দল গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে সমন্বয় সভা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বলী খেলা ও মেলার নিরাপত্তা নিশ্চিতে ওয়াচ টাওয়ার, টহল, ছাদ থেকে নজরদারির পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পুলিশের সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম ও বিশেষ রিজার্ভ পুলিশ মোতায়েন করার কথা জানানো হয়। মেলা এলাকায় ড্রোন ওড়াতে সিএমপির পূর্বানুমতির সিদ্ধান্তও নেওয়া হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে