স্ট্রিম ডেস্ক

অল্পের জন্য আগুন থেকে বাঁচলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ২২ মে বৃহস্পতিবার ভোরে তাঁর বনানীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান এ শিল্পী।
বাপ্পা মজুমদার জানান, ইন্টারকমে ফোন পেয়ে আগুন থেকে বাঁচার চেষ্টা করলেও ধোঁয়ার জন্য বের হতে পারেননি। এ সময় তিনি অভিনয়শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তানসহ বারান্দায় আশ্রয় নেন। পরে গীতিকার শাহীন কবন্ধের সঙ্গে যোগাযোগ করে ভবন থেকে বের হন তাঁরা।
সকাল সাড়ে সাতটা নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মাত্র আমাদের ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক তারের কারণে ছড়ানো আগুন থেকে বাঁচলাম (আমরা তৃতীয় তলায় থাকি)। আমরা সবাই নিরাপদে আছি। দ্রুত সাড়া দেওয়ার জন্য ফায়ার সার্ভিস বাহিনীকে ধন্যবাদ। নাহলে ভিন্ন কিছু হতে পারত। ভাবতেও পারছি না! কী ভয়ানক অভিজ্ঞতা!’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে