স্ট্রিম সংবাদদাতা

ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার শর্শদি বাজার শাখায় ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেলসহ কয়েকটি আসবাব পুড়ে গেছে।
প্রতিষ্ঠানের কর্মচারী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শর্শদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক কার্যালয়ে কাজ শেষে প্রতিদিনের মতো বুধবারও ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। রাত সাড়ে ৩টার দিকে নিচতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করলে ওপর তলায় থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে মূল ভবনের ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে। নাইটগার্ড (নৈশপ্রহরী) বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়। আগুনে ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুইটি বসার বেঞ্চ পুড়ে গেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, ‘গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনের এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১৬ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
২১ মিনিট আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
২৫ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
৩৮ মিনিট আগে