স্ট্রিম সংবাদদাতা

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর কুষ্টিয়া সীমান্তবর্তী হরিপুর এলাকায় টহলরত নৌপুলিশের একটি টিমের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে ঘটা এই ঘটনায় লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির একটি দল নিয়মিত টহলের অংশ হিসেবে পদ্মা নদীতে অবস্থান করছিল। টহল দলটি কুষ্টিয়া জেলার সীমানাঘেঁষা হরিপুর এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে।
হামলায় গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন, লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, কনস্টেবল ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।
আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুরো বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২২ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৮ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে