স্ট্রিম সংবাদদাতা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট সীমান্ত ফাঁড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ফাঁড়ির ভেতর নিজের রাইফেল দিয়ে গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন বলে পুলিশকে জানিয়েছে বিজিবি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, নিহত বিজিবির সিপাহি নাসিম উদ্দিন (২৪) ঝিনাইদহ সদরের খাজুরা গ্রামের আবুল মণ্ডলের ছেলে। তিনি লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের ফুলবাড়ী গংগারহাট সীমান্ত ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।
পুলিশ ও বিজিবি সূত্র জানিয়েছে, শনিবার রাতে সীমান্ত টহলে বের হওয়ার জন্য সিপাহি নাসিম উদ্দিন বাহিনীর পোশাক পরে ও সার্ভিস রাইফেল নিয়ে প্রস্তুতি হন। তবে টহলে বের হওয়ার আগে রাত পৌনে ১টার দিকে ফাঁড়ির সৈনিক ব্যারাকের কাছে গুলির শব্দ পাওয়া যায়। পরে বিজিবির অন্য সদস্যরা গিয়ে নাসিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে যায় পুলিশ। নিহতের বুকের মাঝখানে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
ওসি বলেন, সিপাহি নাসিম উদ্দিন নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে