স্ট্রিম প্রতিবেদক

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। মে মাসে হাসপাতালে ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) এই সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক না হওয়ায় ‘The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982’–এর ১১(২)(খ) ধারা অনুযায়ী লাইসেন্স বাতিল করা হয়েছে।
গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি করে। তদন্ত শেষে গত ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’ জানিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সময় বাড়িয়ে ৯ জুন হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত ব্যাখ্যা দেয়। তবে এই জবাব সন্তোষজনক নয় বলে আগেই জানিয়েছিনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
অধিদপ্তরের আদেশে বলা হয়, অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিলের আবেদন করতে পারবে।
জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবু হোসাইন মো. মঈনুল আহসান স্ট্রিমকে বলেন, ‘আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। যা হয়েছে, সব আইন মেনেই হয়েছে।’

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১৯ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
২৪ মিনিট আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
২৮ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
৪১ মিনিট আগে