স্ট্রিম প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনে করেন, গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এখনো সম্পূর্ণ একমত হয়নি, যার কারণে নির্বাচন আয়োজন চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য পোষণ করতে পারিনি। সময় আছে, আশা করি আলাপ–আলোচনার মধ্য দিয়ে সেই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।’
আজ বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম ‘নাগরিক কোয়ালিশন’। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিত হলে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনকে আর কোনো চ্যালেঞ্জ হুমকির মুখে ফেলবে না।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, সংস্কার, বিচার ও নির্বাচন পরস্পর সম্পূর্ণভাবে নির্ভরশীল নয়। ‘যে সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য, সেগুলো নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে করা যায়। যেগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য নয়, কিন্তু উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেগুলো সরকার নিতে পারে। যদি বর্তমান সরকার তা পূর্ণাঙ্গ করতে না পারে, পরবর্তী সরকার তা করবে।’
সংবিধান সংশোধনী নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংশোধনীর বৈধ ফোরাম হলো জাতীয় সংসদ। এর বাইরে কোনো বৈধ প্রক্রিয়া আছে কি না তা নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে। তবে এমন কোনো উদাহরণ সৃষ্টি না হোক, যা পরবর্তী সময়ে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে।’
জুলাই হত্যার বিচারের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণ বুঝেছে, বিচার কোনো শর্তসাপেক্ষ বিষয় নয়। বিচার কার্যক্রমের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা যায় না। বিচার স্বাধীনভাবে পরিচালিত হবে এবং যে সরকারই আসুক, তাকে সেই কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।’

ঢাকার অদূরে সাভারের পৌর ছাত্রদল নেতা রনি ইসলামের (২২) বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) সাভারের ছায়াবীথি মহল্লার একটি বাড়ি থেকে রিয়া মনি (২১) নামে তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে থেকেই পলাতক ওই ছাত্রদল নেতা।
৫ মিনিট আগে
মাদারীপুর সদর মডেল থানা থেকে গ্রেপ্তার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। সোমবার (৮ জুন) রাতে ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনা জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাক এলাকায় ভাগ্নের ডাকে একটি বিরোধের সালিস করতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা।
৯ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রামিসার পরিবার, স্বজন ও প্রতিবেশীদের চাওয়া—রায় যেন দ্রুত কার্যকর হয়।
১১ ঘণ্টা আগে