সংরক্ষিত আসনে নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (২২ এপ্রিল) তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মঙ্গলবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম।
আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সময় শেষ হওয়ার পর জমা দেওয়ায় তাঁর মনোনয়পত্র বাতিল করা হয়েছে।
এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান সাংবাদিকদের বলেন, ‘এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সময়ের পরে জমা দেওয়া মনোনয়নপত্র আমলে নেওয়ার সুযোগ নেই। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, জমা দেওয়া মনোনয়নপত্র আজ ২২ ও আগামীকাল ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৯ ঘণ্টা আগে