স্ট্রিম সংবাদদাতা

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) দুপুরে নগরীর বাজার রোড এলাকার কেএমসি হাসপাতালে এই সংঘর্ষ হয়।
মনির খান বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রামের আব্দুল হক খানের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার (৯ জুন) সকালে মনির খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নিউরো মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. অমিতাভ সরকারের পরামর্শে একই দিন বিকেলে তাঁকে কেএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়।
মনির খানের চাচাতো ভাই ফয়সাল রিয়াদ মিরন বলেন, মঙ্গলবার রাত পর্যন্ত মনির খানের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে বুধবার সকাল থেকে অবনতি হতে থাকে। এ সময় চিকিৎসকদের একাধিকবার জানানো হলেও, তারা যথাসময়ে সাড়া দেননি বলে অভিযোগ তাঁর।
স্বজনদের অভিযোগ, অবহেলার বিষয়ে জানালে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা তাদের মারধর করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, উত্তেজিত স্বজন দায়িত্বরত চিকিৎসক সুবেন্দু হালদার শিবুর ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করেন।
চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক সুবেন্দু হালদার শিবু। তিনি বলেন, রোগীর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি। স্বজনদের অভিযোগ ভিত্তিহীন। রোগীর মৃত্যুর পর উত্তেজিত হয়ে তারা আমার ওপর হামলা চালিয়েছে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ও হাতাহাতি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এরপরও কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

.png)

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। তাঁরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে অংশ
৪ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারী বৃষ্টিপাতের মধ্যে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে। দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
৩৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোনো মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবে না। একসঙ্গে বন্যায় যেসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
৩ ঘণ্টা আগে