স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার আওতায় ঢাকায় প্রার্থী হতে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৮ ডিসেম্বর) দীর্ঘ ফেসবুক পোস্টে মাহফুজ জানিয়েছেন, তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা মাহফুজ আলম জানান, জামায়াত-এনসিপি জোট থেকে তাঁকে ঢাকায় প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের আদর্শিক অবস্থান ধরে রাখাকেই তিনি অধিক গুরুত্বপূর্ণ মনে করছেন। মাহফুজ বলেন, ‘আমি এই এনসিপির অংশ হচ্ছি না। জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা জরুরি।’
মাহফুজ আলম ছাড়াও এনসিপির অনেক গুরুত্বপূর্ণ নেতা জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে ইতোমধ্যে হয় দল ছেড়েছেন, নয়তো এই সিদ্ধান্তের বিরোধিতা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছেন।
জুলাই অভ্যুত্থানের পর গঠিত নাগরিক কমিটি ও এনসিপিকে একটি স্বতন্ত্র ‘বিগ জুলাই আম্ব্রেলা’ বা বৃহত্তর প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে চেয়েছিলেন উল্লেখ করে তাঁর আক্ষেপ, ‘কিন্তু নানাবিধ কারণে তা সম্ভব হয়নি।’ মাহফুজের অভিযোগ, তাঁর অনেক জুলাই সহযোদ্ধা এনসিপির নেতৃত্বে থাকলেও, তিনি যেসব নীতি ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন, তা দলটিতে পুরোপুরি ধারণ করা হয়নি।
জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা হিসেবে যে তিনজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন, তাদের একজন মাহফুজ আলম। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের দল ও সংগঠন এনসিপি এবং নাগরিক কমিটিতে তাঁর প্রভাব ছিল। তবে এ মাসের প্রথম দিকে মাহফুজ আলম উপদেষ্টা পরিষদ ছাড়ার পর তিনি এনসিপি থেকে প্রার্থী হবেন কি না, তা নিয়ে আলোচনা ছিল।
এখন নির্বাচন ঘিরে জামায়াতের সঙ্গে এনসিপির জোট চূড়ান্ত হওয়ার পর এই দলের সঙ্গে তিনি আর যুক্ত না হওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করলেন। বর্তমানে ইতিহাস একটি ‘শীতল যুদ্ধের’ মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে কোনো নির্দিষ্ট পক্ষের অংশ না হয়ে নীতিতে অটল থাকাই শ্রেয়। তবে মাহফুজ আশাবাদ ব্যক্ত করেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ শক্তির উত্থান এখনো সম্ভব এবং তিনি তাঁর রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যাবেন।

.png)

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলার পর কাজ বন্ধ রাখতে মোবাইল ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে বায়েজিদ থানা এলাকা থেকে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল রোববার বিকেলে একটি মামলা করেন ভুক্তভোগী চাল ব্যবসায়ী।
১ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৪৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
৩ ঘণ্টা আগে