স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনতে আগামীকাল www.freelancers.gov.bd নামে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হচ্ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে ফ্রিল্যান্সাররা সেখানে নিবন্ধন করতে পারবেন।
সোমবার (১২ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্যোগটির মূল লক্ষ্য ফ্রিল্যান্সারদের পেশাগত স্বীকৃতি দেওয়া। এতদিন সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র না থাকায় ফ্রিল্যান্সাররা সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠানে বাধার সম্মুখীন হতেন। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার প্রথমবারের মতো ফ্রিল্যান্সারদের একটি বৈধ ডিজিটাল পরিচয়পত্র প্রদান করবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই আইডি কার্ড ব্যবহার করে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা সহজে ব্যাংকিং সেবা পাবেন। বিশেষ করে ঋণ প্রাপ্তি, ক্রেডিট কার্ড সুবিধা ও রেমিট্যান্সে সরকারি প্রণোদনা পাওয়া সহজ হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি পর্যায়ের উচ্চতর প্রযুক্তির প্রশিক্ষণে তাঁরা অগ্রাধিকার পাবেন। এটি আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছে তাঁদের পেশাগত মর্যাদা বাড়িয়ে তুলবে।
পরিচয়পত্র ছাড়াও এটি একটি জাতীয় ডেটাবেইস হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ফ্রিল্যান্সারদের মোট সংখ্যা ও দক্ষতা সম্পর্কে সঠিক তথ্য সরকারের কাছে থাকবে। এই উপাত্ত নীতিনির্ধারকদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে কৌশলগত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই উদ্যোগ ব্যাংক ও ফ্রিল্যান্সারদের সংযোগ শক্তিশালী করবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে এটি দেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৭ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে