স্ট্রিম প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জীবন সহজ করার স্বপ্ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী। উজবেকিস্তানে আয়োজিত ‘এআই ইন হেল্থ কেয়ার হ্যাকাথন-২০২৬’-এ অংশ নিতে মনোনীত হয়েছে শাবিপ্রবির দল ‘ভিশন এআই’। আগামী ২৬ থেকে ২৮ মার্চ দেশটির রাজধানী তাসখন্দের ‘সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটিতে’ এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জানা যায়, এই হ্যাকাথনে অংশগ্রহণকারী ৪ সদস্যের দলটির নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান। দলের অন্য সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের সিরাতুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোল্লা ওমর হামজা ও রেহানুল বারী। দলটির মেন্টর হিসেবে দিকনির্দেশনা দিচ্ছেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাসেদুজ্জামান।
অংশগ্রহণকারী জানান, ‘ভিশন এআই’ দলের উদ্ভাবিত স্মার্ট গ্লাসটি ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে আশপাশের বস্তু ও বাধা শনাক্ত করতে সক্ষম। এটি রিয়েল-টাইম অডিও নির্দেশনার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জানাবে সামনে কোনো বাধা আছে কি না বা কোন পথটি নিরাপদ। ফলে একজন ব্যবহারকারী অন্যের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
টিম লিডার মেহেদী হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয় বরং এমন একটি এআই সমাধান তৈরি করা, যা মানুষের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন হবে না বরং সমাজের একটি বড় অংশের জন্য কার্যকর সহায়ক প্রযুক্তি তৈরির প্রচেষ্টা।‘
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি আজারবাইজান, রাশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কাজাখস্তান, তুরস্ক, চীন, শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেবেন। ফলে বৈশ্বিক পরিসরে নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে মনে করছেন দলের সদস্যরা।

আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের শিল্প–কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন পাট-বস্ত্র, শিল্প-বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে।’
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে ওসির সামনেই ইজারাদারের কাছে চাঁদা চাওয়া যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় তাকে নিজ বাসভবন থেকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে নাটোর জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকা থেকে এক মাদ্রাসাছাত্রের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
২ ঘণ্টা আগে