স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় কিছু বিক্ষুব্ধ লোকজন জড়িত ছিল বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খান বলেছেন, ‘মাজারে হামলার ঘটনায় উস্কানি ও ইন্ধনদাতাদের আইনের আওতায় আনা হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে ‘বেমজা মহসিন’ নামের একটি আইডি থেকে গত বুধবার সকাল ১০টা ৫২মিনিটে ইসলাম নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট দেন এক যুবক। এ ঘটনায় স্থানীয় জনতা হোমনা থানার সামনে জড়ো হয়ে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেনাবাহিনী ও পুলিশ তাদের শান্ত করে। পরে বুধবার দুপুরে ওই যুবককে গ্রেপ্তারও করা হয়। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে আরও এলাকার বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় লোকজন। তাঁরা মাইকে ঘোষণা দিয়ে উপজেলার আসাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহ মাজার, হাওয়ালি শাহ মাজার, কালাই শাহ মাজার ও আবদু শাহ মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরে মাজারগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ইসলামী ফ্রন্টের সেক্রেটারি সফিক রানা ও ইসলামী যুব সেনার নেতা শরিফুল জানান, গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন।

মাজারে হামলা-ভাঙচুরের খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার এসপি মো. নাজির আহমেদ খান ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষ্যেমালিকা চাকমা।
ঘটনার কারণ উল্লেখ করে ইউএনও ক্ষ্যেমালিকা চাকমা বলেন, ‘বুধবার ধর্ম নিয়ে কটূক্তির কারণে জনতার মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) বিক্ষুব্ধ জনতা মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছেন।’
অভিযুক্তকে ব্যক্তিকে গ্রেপ্তাররের পরও মাজারে হামলা-ভাঙচুর হয়েছে জানিয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ইসলাম নিয়ে ‘কটূক্তিমূলক পোস্ট’ দেওয়ার অভিযোগে জনতার দাবির পরিপ্রেক্ষিতে যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবুও সকালে বিক্ষুব্ধ জনতা মাজারে ভাঙচুর ও আগুন দিয়েছে।’
কুমিল্লার এসপি মো. নাজির আহমেদ খান বলেন, ‘ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু যারা আইন হাতে তুলে নিয়ে মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে