স্ট্রিম ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার ( ২১ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—প্রাইভেট কারের যাত্রী রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত ব্যক্তির নাম রবিন হোসেন। প্রাইভেট কারের যাত্রী রবিনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই চারজন প্রাইভেট কারে ঢাকা থেকে মাওয়া বেড়াতে গিয়েছিলেন। ভোরে ঢাকার উদ্দেশে ফেরার পথে ষোলঘর যাত্রীছাউনি এলাকায় প্রাইভেট কারটির চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক বিভাজনের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আরমান হোসেন ও তানজিল মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এ এম জাহিদ হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে নারীসহ তিনজন মৃত ছিলেন। একজন সামান্য আহত হন, তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেট কার দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহত ব্যক্তি ও দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেয়। এছাড়া এক্সপ্রেসওয়ের ওই অংশে পানি ছিটিয়ে পরিষ্কার করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয় এবং গাড়িটি উল্টে গিয়ে ছিটকে পড়ে। গাড়িতে থাকা চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রাইভেট কারের ভাঙা অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। এর মধ্যেই দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আহত একজনের গোঙানির শব্দও শোনা যাচ্ছিল।’

৬ নবজাতক শিশুর মৃত্যু ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় হাসপাতালে আসা রোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত সঠিক। কেউ বলছেন, লাইসেন্স বাতিল করে অনেক মানুষকে বিপদে ফেলা হয়েছে।
১৪ মিনিট আগে
অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে ভ্যাট (মূল্য সংযোজন কর) আদায়সংক্রান্ত একটি নতুন দিকনির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে অনলাইন খুচরা বিক্রেতাদের জন্য ‘উপকরণ-উৎপাদ সহগ’ দাখিলের বাধ্যবাধকতা দূর করা হয়েছে।
২৮ মিনিট আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সব শ্রেণি, পেশা, ধর্ম ও বর্ণের মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩৭ মিনিট আগে
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং আগামী পাঁচ বছরের মধ্যে তা জিডিপির ৫ শতাংশে উন্নীতের সরকারি আশ্বাসকে স্বাগত জানিয়েছে শিক্ষা অধিকার সংসদ। তবে বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব এবং বরাদ্দের হিসাবের অস্পষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে