স্ট্রিম প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুই মাসে তিন দফায় বাড়ানোর পর উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম কিছুটা কমিয়েছে সরকার। মে মাসের জন্য লিটারপ্রতি জেট ফুয়েলের দাম ২১ টাকা ৬৩ পয়সা কমিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেট ফুয়েলের নতুন এই দর আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা, যা গত মাসে ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানির প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে ডলারের বিনিময় মূল্য এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও লরির পরিবহন খরচ—এসব বিষয় বিবেচনায় নিয়ে মে মাসের জন্য জেট ফুয়েলের এই নতুন দাম সমন্বয় করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার জেরে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে। এর প্রভাব পড়ে দেশের বাজারেও। ফেব্রুয়ারি মাসে দেশে অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। এরপর মার্চ ও এপ্রিলে মোট তিন দফায় লিটারপ্রতি ১৩১ টাকা ৯৬ পয়সা দাম বাড়ানো হয়। এর মধ্যে গত ৮ মার্চ প্রথম দফায় লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বাড়ানো হয়। এরপর ২৪ মার্চ এক লাফে লিটারে ৮৯ টাকা ৮৮ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। সর্বশেষ গত ৭ এপ্রিল লিটারে আরও ২৪ টাকা ৭৯ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২২৭ টাকা ৮ পয়সা।
আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ–১–এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনের পর গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি গ্রহণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

.png)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) প্রশাসনিক কর্মকর্তা বদলি এবং নতুন যোগদান নিয়ে হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঢামেকের প্রশাসনিক ব্লকে এ ঘটনা ঘটে। এরপরই হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে রাখা একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের পাশে রাখা ৯টি মোটরসাইকেলও পুড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক ফরিদুল ইসলাম (৫৫) আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালের পুরোনো ভবনের সামনে এই ঘটনায় ঘটে।
২ ঘণ্টা আগে
সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও একজন নষ্ট, পচে যাওয়া মানুষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
সুনামগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দিন চৌধুরীর সম্পদ আত্মসাতের অভিযোগে তিন সৎভাইসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এমপির স্ত্রী পারভিন আক্তার। এমপির অসুস্থতার সুযোগে তাঁর গলায় দা ঠেকিয়ে সৎভাইয়েরা বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করেছেন বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগে