স্ট্রিম প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুষ্ঠেয় গণভোটের ফলাফলের ওপর গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার অনেকটা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘আমরা যেগুলো অগ্রাধিকার মনে করেছিলাম, সেগুলো করেছি।’
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দুই ছাত্র উপদেষ্টার বিদায় প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকটা অবশ্যই ভিন্ন ছিল। আমাদের দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন। তফসিল ঘোষণার পর সেটা কার্যকর হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা তাঁদের বিদায় জানিয়েছি।’
তিনি বলেন, ‘একটি বিশেষ প্রেক্ষাপটে এই সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকারের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল গণঅভ্যুত্থানের অংশ হিসেবে সরকারে ছাত্রদের সরাসরি অংশগ্রহণ। আমাদের জন্য এটি একটি আবেগেরও বিষয় ছিল। তবে এটিই বাস্তবতা। আজ আমরা ক্যাবিনেটের পক্ষ থেকে তাঁদের বিদায় জানিয়েছি।’
গণঅভ্যুত্থানের সরকার হিসেবে কতটুকু সংস্কার কার্যকর করতে পেরেছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘সবই যদি এক বছরে হয়ে যায়, তাহলে নির্বাচিত সরকার পাঁচ বছর সময় নেয় কেন? আমাদের সংস্কারের ম্যান্ডেট ছিল—আমি বলব, আইনি কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে এবং কিছু কিছু গণতান্ত্রিক চর্চা বিকাশের ক্ষেত্রে আমরা যথেষ্ট সংস্কার দেখেছি।’
রিজওয়ানা হাসান আরও বলেন, ‘এখন সংস্কারের ফল মানুষ কীভাবে পাবে—তা নির্ভর করবে যে আইনগুলো হলো, সেগুলোর চর্চা কখন শুরু হবে? চর্চা কতটুকু জোরালো হবে এবং কতটুকু বাধাহীনভাবে সেই চর্চা চলতে পারবে—তার ওপর নির্ভর করবে সংস্কার কতটুকু সফল হয়েছে। সংস্কারগুলো আইনি ও প্রাতিষ্ঠানিকভাবে করে দিয়ে যাওয়াই ছিল আমাদের ম্যান্ডেট।’
যতটুকু সম্ভব সংস্কার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যে রাজনৈতিক সরকার আসবে, তাদের গণভোটের পরীক্ষায়ও পাস করতে হবে। গণভোটের ফলের ওপরও সংস্কার অনেকটা নির্ভর করবে। তবে আমরা যেগুলো অগ্রাধিকার মনে করেছিলাম, সেগুলো করেছি।’
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে জানতে চাইলে রিজওয়ানা বলেন, ‘তাঁদের মধ্যে একজন নির্বাচন করবেন বলে জানিয়েছেন। যিনি নির্বাচন করবেন, একটি অরাজনৈতিক সরকারে তিনি আর থাকতে পারেন না। সেই জন্য তিনি পদত্যাগপত্র দিয়েছেন। তাঁর কিছু দাপ্তরিক কাজ আছে, তফসিল ঘোষণার আগে তিনি সেটা শেষ করতে পারবেন। আরেকজনের কথা শুনিনি।’
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার স্বার্থে এটিই হওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, ‘তাঁদের শূন্য হওয়া মন্ত্রণালয়ে কে বসবেন, সেটা প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন।’

.png)

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
১ ঘণ্টা আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে