স্ট্রিম ডেস্ক

রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সাত দফা অঙ্গীকারের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং দেশের ২৪টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে লেখা এই সনদকে একটি নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে দেখা হচ্ছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনে বহুল প্রতীক্ষিত এই সনদ স্বাক্ষরিত হয়।
জুলাই সনদের সাত অঙ্গীকার
‘গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে’ এই সনদ শুরু হয়েছে। এতে সাতটি সুনির্দিষ্ট অঙ্গীকার করা হয়েছে—
১. জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত সুযোগের সদ্ব্যবহার করা হবে। জন-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গৃহীত এই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
২. জনগণ রাষ্ট্রের মালিক এবং তাদের ইচ্ছাই সর্বোচ্চ আইন—এই নীতিকে প্রতিষ্ঠা করে সনদটি পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করা হবে।
৩. জুলাই জাতীয় সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং এর বাস্তবায়নের প্রতিটি ধাপে পূর্ণাঙ্গ আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

৪. গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের জন্য জনগণের দীর্ঘ ১৬ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষ করে ২০২৪ সালের অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে।
৫. গণঅভ্যুত্থানের আগে ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
৬. সনদে উল্লিখিত বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা, বিশেষ করে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন বা সংশোধন করা হবে।
৭. সনদে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে সেগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে।

জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
১৯ মিনিট আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে