স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়িতে বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানায়, ঈদের ছুটি শেষে ভাড়া করা বাসটিতে রাঙামাটির নানিয়ারচর উপজেলার পোশাক শ্রমিকরা চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে যাচ্ছিল। বাসে ৪০ থেকে ৪৫ যাত্রী ছিলেন। পথে ব্রেক ফেল হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে।
রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল জানান, বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়। আর ১২ জনকে ভর্তি করা হয় রাঙামাটি জেনারেল হাসপাতালে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর খান বলেন, এ ঘটনায় মোট ১৯ জন আহত হয়েছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে