স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলমগীর হোসেন নামে এক আরব আমিরাত প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। নিহতের স্ত্রীর অভিযোগ, দুই ভাইয়ের যৌথ বৈদ্যুতিক মিটারের বিলে ৫ টাকা কম দেওয়া নিয়ে তর্কের জেরে আলমগীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আলমগীর হোসেন দীর্ঘদিন আবুধাবিতে কর্মরত ছিলেন। গত ১ ফেব্রুয়ারি তিনি ছুটিতে দেশে ফেরেন। স্থানীয়সূত্রে জানা গেছে, জায়গা-জমির বাটোয়ারা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের সম্পর্ক আগে থেকেই ভালো ছিল না। এরইমধ্যে এই ঠুনকো বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে, যা এক পর্যায়ে মারামারিতে গিয়ে পৌঁছায়।
নিহত আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলছেন, তাঁরা যৌথভাবে খোরশেদ আলমের পরিবারের সঙ্গে একটি বৈদ্যুতিক মিটার ব্যবহার করে আসছিলেন। বিদ্যুৎ বিলের টাকা তাঁরা ভাগাভাগি করে পরিশোধ করতেন। সবশেষ বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছেন বলে তাঁর বড় ভাই খোরশেদের অভিযোগ ছিল। এ নিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়।
সাবিনা ইয়াসমিনের দাবি, ইফতারের পর তাঁর স্বামী এলাকার একটি দোকানে চা পান করতে যান। সেখানে খোরশেদ আলম ও কয়েকজন সঙ্গী মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আলমগীরকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক স্বামীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রথম দফা বাড়িতে কথা কাটাকাটির পর চায়ের দোকানের সামনে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। তবে সেখানে স্থানীয়রা তাদের থামিয়ে দিলে খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ছোট ভাই আলমগীর দোকানেই বসে ছিলেন। এর কিছুক্ষণ পর বসা অবস্থা থেকে ঢলে নিচে পড়ে যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় থানায় এখনও লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে