স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতে ডেসকোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খাঁপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশের গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ জানিয়েছেন, বৈদ্যুতিক তার বসানোর কাজ করতে গিয়ে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
খিলক্ষেত থানার ওসি হাফিজুর রহমান (অপারেশন) স্ট্রিমকে বলেন, এ ঘটনায় তিনজন মারা গেছেন, আহত হয়েছেন আরও দুজন।
খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে খিলক্ষেত থানার সাকিনের খাঁপাড়া মন্দির সংলগ্ন রাস্তায় মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ করছিলেন ডেসকোর লোকজন। এজন্য আনা বৈদ্যুতিক তারের কয়েল ক্রেন দিয়ে নিচে নামানোর সময় অসতর্কতাবশত ক্রেনের লোহার শিকল বৈদ্যুতিক লাইন স্পর্শ করে। এতে শিকল বিদ্যুতায়িত হয়ে গেলে পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে স্থানীয় আশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া তিন শ্রমিক মারা গেছেন।
নিহতরা হলেন, মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান (৬৪)। এদের মধ্যে রাজিব ও রাজ্জাক বরগুনা সদরের বাসিন্দা। আর ফরিদ জামান জামালপুরের বকসিগঞ্জের বাসিন্দা।
ডেসকোর প্রধান প্রকৌশলী মনজুরুল হক জানান, খাঁপাড়ায় ডেসকোর আউটসোর্সিং (সাব-ঠিকাদার) কোম্পানির কর্মীরা বিদ্যুতের তার বসাচ্ছিলেন। সেখানে তারা ভেকু দিয়ে কাজ করছিলেন। ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামানোর সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হন। পরে ওই তিনজন মারা যান।
তিনজনের লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে