স্ট্রিম প্রতিবেদক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৬(৮) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বরাবর ওই দুই বিচারপতির পাঠানো স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং তাঁদের পদত্যাগ কার্যকর হয়েছে।
বিচারপতি মামনুন রহমান গত ২ ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। তিনি গত এক বছর ধরে ছুটিতে ছিলেন এবং বর্তমানে কানাডায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ইমেইলে পদত্যাগপত্র পাঠান। আইনজীবী রেজাউর রহমানের সন্তান মামনুন রহমান ২০০৪ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
অন্যদিকে, বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগপত্র প্রধান বিচারপতির মারফত রাষ্ট্রপতির কাছে পাঠান। সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে নাইমা হায়দার দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিসহ উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০০৯ সালে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

.png)

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ করা হয়েছে।
৫ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, চীন, জাপান ও আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। এ নিয়ে কথাবার্তা চলছে।
৭ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
১ ঘণ্টা আগে