স্ট্রিম প্রতিবেদক
ঋণখেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) বাতিল করা মনোনয়নপত্র হাইকোর্টের আদেশে বৈধতা পেয়েছে। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বিতা করার বাধা কাটল।
রোববার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শুনানি করেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।
আইনজীবীরা জানান, প্রাথমিক বাছাইয়ের সময় ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে মোবাশ্বের আলম ইসিতে আপিল করলেও তাঁর আবেদন মঞ্জুর হয়নি। এরপর ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি শেষে আজ আদালত এই আদেশ দিলেন।
একই আসনে বিএনপির মূল মনোনীত প্রার্থী ছিলেন আবদুল গফুর ভূঁইয়া। দ্বৈত নাগরিকত্বের কারণে হাইকোর্ট ইতোমধ্যে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন। গফুর ভূঁইয়া আপিল বিভাগে আবেদন করেছেন। তবে মোবাশ্বের আলমের প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ায় এই আসনে বিএনপির নির্বাচনি অনিশ্চয়তা আপাতত কাটল।
মোবাশ্বের আলম ভূঁইয়া দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০৮ সালের নির্বাচনেও এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে