স্ট্রিম সংবাদদাতা

অন্তর্বর্তী সরকার টিকা না কেনায় এখন শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে চলতি বছরের জানুয়ারিতে প্রথম হাম ধরা পড়ে। তখন সরকার সচেতন থাকলেও হামের টিকা কেনার সময় জটিলতা দেখা দেয়। এই কারণে হয়ত আজকে এমন প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা জানতে পেরেছি– যারা টিকা কার্যক্রম বাস্তবায়ন করেন, তারা অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছর ধরে আন্দোলন করেছেন। আন্দোলনের কারণে সাধারণত এই ধরনের প্রাদুর্ভাব দেখা দেয়।
হামের ধরণ নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, হামের টিকা শিশুদের ৯ ও ১৫ মাস বয়সে দেওয়া হয়। এখন দেখা গেছে– চার মাসের শিশুও হামে আক্রান্ত হচ্ছে। কেন ৯ মাস বয়সের আগেই শিশুরা আক্রান্ত হচ্ছে– নতুন করে গবেষণা করা দরকার। গবেষকরা কোনো পথ বের করতে পারলে প্রাথমিক পর্যায়েই এটি নির্মূল করা যাবে।
তিনি বলেন, হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে অভিভাবকদের সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ, একজন থেকে অনেকের মধ্যে এটি ছড়িয়ে পড়ে। তাই সতর্ক থাকতে হবে।
রফিকুল ইসলাম রামেক হাসপাতালে হাম রোগীদের আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) পি কে এম মাসুদ উল ইসলাম। হাসপাতালের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, এখানে এক হাজার ২০০ শয্যার বিপরীতে আজ ভর্তি দুই হাজার ৯০০ জন। সীমিত সামর্থ্যের মধ্যেই সেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসক-নার্সরা। বর্তমানে ১২ শিশু আইসিইউতে রয়েছে।
সম্প্রতি আইসিইউর অপেক্ষায় থেকে এই হাসপাতালে অন্তত ৩৮ শিশুর মৃত্যুর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা সোমবার হাসপাতালে এসে সবার সঙ্গে কথা বলেছেন। তারা প্রতিবেদন দিলে হামের প্রাদুর্ভাব নিয়ে বিস্তারিত জানা যাবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে