রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যুহামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৪০ জন মারা গেছে।০৫ এপ্রিল ২০২৬
চার বছর অপেক্ষার পর এসেছিল প্রথম সন্তান, হামের উপসর্গে মৃত্যুবিয়ের চার বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন মাহবুর রহমান ও আতিকা খাতুন দম্পতি। সেই সন্তানকে বাঁচাতে ধার-দেনা করেও ছিলেন এই দরিদ্র দম্পতি। কিন্তু শেষ রক্ষা হলো না তার। ৬ মাস বয়সেই হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে শিশু আব্দুর রহমানের।০২ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে শিশুদের মৃত্যুতে ‘দুঃখ প্রকাশ’ স্বাস্থ্য সচিবের, আরও দুজনের মৃত্যুরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য অপেক্ষায় থাকতে থাকতে শিশুদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দুঃখ প্রকাশসহ কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেন।৩১ মার্চ ২০২৬
আইসিইউ থেকে ফিরেই ফের সংকটাপন্ন হাম আক্রান্ত শিশু, এবার সিরিয়াল ৩৬হাম আক্রান্ত শিশু জান্নাতুল মাওয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ শয্যা পেয়েছিল চারদিন অপেক্ষার পর। কিছুটা সুস্থ হলে এক দিন পরই তাকে দেওয়া হয় সাধারণ ওয়ার্ডে। এখন তার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। আবার তাকে আইসিইউতে নিতে বলেছেন চিকিৎসক। এবার আইসিইউর জন্য অপেক্ষাধীনদের মধ্যে তার সিরিয়াল পড়েছে ৩৬ নম্বর।৩০ মার্চ ২০২৬
অন্তর্বর্তী সরকার টিকা না কেনায় হামের প্রাদুর্ভাব: রফিকুল ইসলামঅন্তর্বর্তী সরকার টিকা না কেনায় এখন শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।৩০ মার্চ ২০২৬
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে হাম, শনাক্তের হার ২৯ শতাংশরাজশাহী অঞ্চলে শিশুদের মাঝে অত্যন্ত সংক্রামক রোগ ‘হাম’ ছড়িয়ে পড়ছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের নমুনা পরীক্ষা করে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া যাচ্ছে।২৮ মার্চ ২০২৬
রামেক হাসপাতালজাপানি বলে দিল চীনের লিফট, তদন্তে ফাঁস গোমরজাপানের তৈরি লিফট স্থাপনে ঠিকাদারকে চাহিদা দেয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। পণ্য পেলেও সেটি চীনের। অবশ্য লিফটি জাপানের প্রমাণে মরিয়া ছিলেন ঠিকাদার। এ জন্য তিনি জাপানি প্রতিষ্ঠানের নামে ভুয়া ই-মেইল খুলে চিঠি চালাচালি করেন।২৩ ফেব্রুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে হতাহতপিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয় শুভ, হাসপাতাল থেকে খবর পান মাচাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ফাটাপাড়া এলাকায় বোমা বিস্ফোরণে আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে। তাঁদের একজন শুভর মা ফৌজিয়া খাতুন দাবি করেছেন, পিকনিকে বোমা হামলার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।১৪ ফেব্রুয়ারি ২০২৬
মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক: যা জানাল পুলিশরাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।৩১ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতেও আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী (২৮) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।০৯ ডিসেম্বর ২০২৫
বাতের ইনজেকশন বিনামূল্যে পেল রামেক হাসপাতালরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসারত বাতের রোগীদের জন্য আমেরিকাভিত্তিক দাতব্য সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’ প্রায় ৩৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের আধুনিক ইনজেকশন অনুদান হিসেবে পাঠিয়েছে। ‘অ্যাডালিমুমাব’ নামের এই ৯০০ পিস বায়োলজিক ইনজেকশন আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে হাসপাতালে এসে পৌঁছেছে।২৮ নভেম্বর ২০২৫