স্ট্রিম সংবাদদাতা

সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও এর উপসর্গে ৭৪ জন মারা গেলেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে দুজনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব টেস্টে ৩২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেটে ১০৭ জন, সুনামগঞ্জে ১৭৮, মৌলভীবাজারে ১৬ ও হবিগঞ্জে ২৪ জন রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে পূর্ববর্তী গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের একজন সিলেটের ওসমানীনগরের ইলাশপুরের দ্বিপন পালের ৯ মাসের মেয়ে দ্বিবানি পাল এবং অন্যজন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিলাইউড়া গ্রামের সরোয়ারের ২ মাস ২৪ দিন বয়সী ছেলে রাইয়ান।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এমন ২৬৮ রোগী চিকিৎসাধীন।
রোগীদের মধ্যে সর্বোচ্চ ১০০ জন ভর্তি আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩, পার্ক ভিউ হাসপাতালে ৪, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ এবং বিভিন্ন জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে