স্ট্রিম সংবাদদাতা

সংকট নেই বলা হলে কক্সবাজারে প্রয়োজনীয় জ্বালানি তেল পাচ্ছেন না জেলেরা। এতে উপকূলীয় অঞ্চলে মাছ ধরার কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। হাজার হাজার জেলে সাগরে যেতে না পারায় অনিশ্চয়তায় পড়েছে পরিবারও।
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা চলছে। পরিস্থিতি মোকাবিলায় তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করেছিল সরকার। সরবরাহও কমিয়ে দেওয়া হয়। এতে কক্সবাজারে ডিজেলের যোগান প্রয়োজনের তুলনায় তলানিতে নামে। এই সুযোগে দামও বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। ফলে অনেক ট্রলার ও নৌকা নোঙর করে রাখতে বাধ্য হচ্ছেন জেলেরা।
কক্সবাজার শহরের বাঁকখালী নদী তীরবর্তী বিভিন্ন ঘাটে গিয়ে দেখা যায়, নদীতে নোঙর করে আছে অসংখ্য মাছ ধরার ট্রলার। জ্বালানি না থাকায় জেলেরা সাগরে যেতে পারছেন না। নদীর উপকূলে ২১টি ভাসমান পেট্রোল পাম্পের বেশিরভাগই তেলের অভাবে বন্ধ রয়েছে।
মাঝিরঘাট এলাকার জেলে ছমি উদ্দিন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। সাগরে যেতে না পারলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
চেয়ারম্যানঘাটে নোঙর করা ট্রলারের মাঝি জমির উদ্দিন জানান, একটি ট্রলারের জন্য প্রায় দুই হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। তেল না পাওয়ায় দুইদিন ধরে ঘাটে অপেক্ষা করছেন তিনি।
রহিম উল্লাহ নামে আরেক জেলে বলেন, আমাদের ঘাটে প্রায় পাঁচ শতাধিক জেলে, যাদের আয়ের ওপর অন্তত পাঁচ হাজার মানুষের সংসার চলে। ডিজেল সংকটের কারণে তারা কেউই গত কয়েকদিন ধরে সাগরে যেতে পারছেন না।
চেয়ারম্যানঘাট এলাকার ফারিয়া ট্রেডিং পাম্পের ম্যানেজার রিয়াজ উদ্দিন জানান, সাত-আট দিন ধরে তেলের সংকট চলছে। তাদের পাম্পে প্রতিদিন প্রায় ৯ হাজার লিটার ডিজেলের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ খুবই কম।
পাম্প মালিকদের তথ্যানুযায়ী, কক্সবাজারে মাছ ধরার ট্রলারগুলোর জন্য মাসে ১০ থেকে ১৫ লাখ লিটার ডিজেলের প্রয়োজন হয়।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির মুখপাত্র আজাদুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে তেলের সংকট তৈরি হয়েছে। প্রায় ছয় হাজার মাছ ধরার ট্রলার সাগরে যেতে পারছে না। এতে প্রায় এক থেকে দুই লাখ জেলে পরিবার চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে