স্ট্রিম প্রতিবেদক

সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সীমান্তে নিহতদের বড় পরিচয় তাঁরা বাংলাদেশি এবং বিজিবিকে এ বিষয়ে আরও কঠোর হতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তে যাঁদের হত্যা করা হয়, তাঁদের কোনো ধর্মীয় পরিচয় নেই। তাঁদের পরিচয় তাঁরা বাংলাদেশি। আর বাংলাদেশি হিসেবেই তাঁরা নির্মমতার শিকার হন।’
সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে এক জনসভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৬ জুন) উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে এনসিপি এই সভার আয়োজন করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘সীমান্তে নিহতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর বা সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী।’ সীমান্তে হত্যা বন্ধে বিজিবিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘সীমান্তে যখন একের পর এক হত্যাকাণ্ড চলছে, তখন সরকার নীরব ভূমিকায় রয়েছে। সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ করা হচ্ছে না।’
এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সীমান্তে নিহত মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন এবং নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে