স্ট্রিম সংবাদদাতা

আজ বুধবার (২১ মে) এক্সপোর্ট পারমিট লিমিট-সংক্রান্ত জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি করতে পারেননি ব্যবসায়ীরা। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী এ বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫০ টন হিমায়িত মাছ রপ্তানি করা হয় ভারতে। মূলত স্থলবন্দরের রপ্তানি আয়ের প্রধান উৎস হিমায়িত মাছ।
তবে যদিও আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও মাছ রপ্তানি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, মাছের এক্সপোর্ট পারমিট লিমিট-সংক্রান্ত জটিলতার কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে বুধবার মাছ রপ্তানি করা যায়নি। এদিন এ বন্দরের বদলে মৌলভীবাজারের একটি বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি করা হয়। তবে ইতোমধ্যে জটিলতা নিরসন করা হয়েছে। ফলে আগামীকাল থেকে যথারীতি মাছ রপ্তানি হবে আখাউড়া স্থলবন্দর দিয়ে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, বন্দর দিয়ে প্রতিদিন যে পরিমাণ পণ্য ভারতে রপ্তানি হয়, তার অর্ধেকেরও বেশি হিমায়িত মাছ। আজ মাছের কোনো গাড়ি বন্দরে আসেনি। তবে সিমেন্ট ও ভোজ্য তেল নিয়ে ১১টি গাড়ি ভারতে প্রবেশ করেছে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে। ২০২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে রপ্তনি হয় ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার পণ্য। আর চলতি অর্থবছরে গেলো এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইনসামগ্রী ও শুঁটকি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে