স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। গতকাল মঙ্গলবার দুই পক্ষ প্রধান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ জমা দেয়।
গতকাল দুপুরে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগে বলা হয়, ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের’ প্রার্থীরা ক্লাসরুমে ঢুকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি নির্ধারিত সময়ের ( বাইরে প্রচার কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীদের ভোট প্রভাবিত করতে পাঁচ হাজার টাকা বিতরণ করেছেন। ভোটার নয় এমন কিছু ব্যক্তিও ছাত্রদলের প্রচারণায় অংশ নিচ্ছেন।

এরপর বিকেলে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল ছাত্রশিবিরের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দেয়। লিখিত অভিযোগে বলা হয়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থীজোট’ প্যানেলের প্রার্থীরা ও তাদের সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের খাবার ও বিশেষ উপহার বিতরণ করছেন। অভিযোগে বলা হয়েছে, এ ধরনের কার্যক্রম নির্বাচনের স্বাভাবিক ও নিরপেক্ষ পরিবেশ ব্যাহত করছে। নারী হলে খাবার বিতরণের বেশ কয়েকটি স্থিরচিত্রও অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, ‘আজ ছাত্রশিবির ও ছাত্রদল আমাদের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। তাঁরা কয়েকটি অভিযোগ করেছে। এর আগে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। আজ তাঁরা বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচন কমিশনের বাকি সদস্যদের সাথে আলোচনা করে আমরা ব্যবস্থা নিব।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে