স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির ফলে তৈরি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করিম বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশ থেকে একটি মাটি কাটার এক্সকাভেটর জব্দ করেছে পুলিশ।
নিহতরা হলো ওই এলাকার হাবিবের মেয়ে সাকি মনি (৭) ও জাকির হোসেনের মেয়ে সানজিদা (৮)। তাদের মৃত্যুর ঘটনায় পুলিশ একটা অপমৃত্যু মামলা করবে বলে জানিয়েছেন উপজেলার ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। তিনি বলেন, জমিটি থেকে অনেক আগে মাটি কাটা হয়েছে। পরে বৃষ্টিতে এটি অনেকটা পুকুরে রূপান্তরিত হয়েছে। তবে মাটি কারা কেটেছে, কী কারণে কেটেছে তা তদন্ত করে দেখা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাড়ির পাশে খেলার সময় ওই পানিভর্তি গর্তে পড়ে যায় শিশু দুটি। তাদের খোঁজাখুঁজি করেও পায়নি পরিবারের সদস্যরা। পরে গর্তের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী স্ট্রিমকে বলেন, ইটভাটার জন্য ফসলি জমি থেকে মাটি কাটা হয়েছে। এতে জমিনে ১৫ থেকে ২০ ফুট গর্ত হয়ে গেছে। শিশু দুইটি খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি। দাফন কাফনের পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে জমিন ও ইটভাটার মালিকের বিষয়ে বিস্তারিত জানেন না বলে তিনি জানান।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কৃষিজমি থেকে অবৈধভাবে বা নিয়মবহির্ভূতভাবে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৮ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১৯ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৪ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৩ মিনিট আগে