স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টায় আটকা পড়া ১২ জনকে তিন দিন পর ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাগপুর সীমান্ত এলাকায় একটি পতাকা বৈঠক শেষে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে শুক্রবার (১২ জুন) ভোরের দিকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এরপর থেকে ৭৫ ঘণ্টা ধরে শূন্যরেখায় ভারতের সীমান্ত পিলারের ৫০ গজের মধ্যে অবস্থান করছিল তারা। তাদের মধ্যে ৪ পুরুষ, ৪ নারী এবং ৪ শিশু রয়েছে।
সোমবার পতাকা বৈঠকে বিজিবির একটি প্রতিনিধি দলের পক্ষে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে রানীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার যাদব নেতৃত্ব দেন।
বিজিবি জানায়, বিএসএফ অবৈধভাবে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তাদের প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় ফেরত পাঠায় বিজিবি। সোমবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় তাদের বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি ও বিএসএফের অফিসার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সেখানে আমরা কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করতে দেব না জানানো হয়। পরে বৈঠকের সিদ্ধান্ত মেনে পুশইনের ১২ জনকে বিএসএফের হেফাজতে ফেরত নিয়ে গেছে। এখন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে।
এর আগে, দৌলতপুরের প্রাগপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দেওয়ার পর শূন্যরেখায় আটকা পড়ে তারা। এরপর থেকে খোলা আকাশের নিচেই ছিল তারা। সংকট নিরসনে শনিবার (১৩ জুন) পতাকা বৈঠকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ অস্বীকার করে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ। তবে বিজিবি এর প্রতিবাদ জানালে বিষয়টি তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাতে চায় বিএসএফ।
সীমান্তের বাসিন্দারা বলছেন, মাথার ওপর কোনো আশ্রয় না থাকায় দিনে প্রচণ্ড রোদে অসুস্থ হয়ে পড়ে শূন্যরেখায় আটকে পড়া লোকজন। সেই সঙ্গে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে তারা। স্থানীয় বাসিন্দারা তাদের সাধ্য মতো শুকনা খাবার দিয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে