হুমায়ূন শফিক

মেট্রোরেলের ৪টি স্টেশনে বিজ্ঞাপন প্রচারের জন্য বরাদ্দ পাওয়া এন এন কমিউনিকেশন প্রায় ৪৫ লাখ আয়কর ও ভ্যাট কম জমা দিয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি নিয়ম ভেঙে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডর (ডিএমটিসিএল) অনুকূলে কর জমা না দিয়ে রাশেদুজ্জামান খান নামের এক ব্যক্তির নামে জমা দিয়েছে।
আয়কর হিসাবে প্রায় ৪৬ লাখ টাকা জমা দেওয়ার কথা থাকলেও সংস্থাটি দিয়েছে প্রায় ১৬ লাখ। ভাড়া ও আয়করের ওপর ১৫ শতাংশ ভ্যাট হিসাবে প্রায় ৬৯ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও সেখানে দিয়েছে প্রায় ৫৪ লাখ টাকা। ভ্যাট কম দিয়েছে প্রায় ১৫ লাখ টাকার।
গত ১৫ এপ্রিল ডিএমটিসিএলের মার্কেটিং শাখা থেকে এন এন কমিউনিকেশনের চিফ অপারেটিং অফিসারকে একটি চিঠি দেওয়া হয়েছে। ডিএমটিসিএলের ব্যবস্থাপক (মার্কেটিং) (অতিরিক্ত দায়িত্ব) ও উপসচিব ওসমান গনির সই করা চিঠিতে এখনো জমা না দেওয়া অর্থ ডিএমটিসিএলর অনুকূলে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাশেদুজ্জামান খানের নামে দেওয়া অর্থও ডিএমটিসিএলের অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসবের প্রমাণিক দাখিলও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির হিসাব অনুযায়ী, এন এন কমিউনিকেশনের এক বছরের ভাড়ার পরিমাণ ৪ কোটি ১২ লাখ ২২ হাজার ৯২০ টাকা। আয়কর আইনের ধারা-১০৯ অনুযায়ী এক বছরের ভাড়ার ওপর ১০ শতাংশ আয়কর হিসাবে আসে ৪৫ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু বিজ্ঞাপনী সংস্থাটি জমা দিয়েছে মাত্র ১৫ লাখ ৮৫ হাজার ৪৯৭ টাকা। অর্থাৎ আয়কর বাবদ ২৯ লাখ ৯৪ হাজার ৮৭২ টাকা কম জমা দিয়েছে।
এছাড়া ভাড়া ও আয়করের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। এই হিসাবে ভ্যাট ৬৮ লাখ ৭০ হাজার ৪৮৬ টাকা জমা দেওয়ার কথা থাকলেও এন এন কমিউনিকেশন জমা দিয়েছে ৫৩ লাখ ৭৬ হাজার ৯০০ টাকা। ফলে ভ্যাট হিসাবে ১৪ লাখ ৯৩ হাজার ৫৮৩ টাকা কম জমা পড়েছে।
এ বিষয়ে এন এন কমিউনিকেশনের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইকবাল হোসেন স্ট্রিমকে জানিয়েছেন, চিঠি পাওয়ার পরে তারা সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছেন। এরপর তিনি বলেন, ‘আমাদের কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা সব ধরনের সেফটি মেইনটেইন করেই করছি। এ বিষয়ে অনেক আইন আছে। শুরুতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বলেই তারা চিঠিটা দিয়েছে। পরে আমাদের ওই বিষয়ের অধ্যাদেশটা জানানো হলে, আমরা সব ঠিক করে আবার সাবমিট করেছি। আমরা সব ধরনের প্রসেস মেইনটেইন করেই আয়কর ও ভ্যাট দিয়েছি।’
সোমবার (২৯ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) রাকিবুল হাসান স্ট্রিমকে বলেন, ‘আমরা তাদের চিঠি পাঠিয়েছি। এখনও তারা ওই টাকা পরিশোধ করেনি।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে