স্ট্রিম প্রতিবেদক

করের বোঝা চাপিয়ে দিলে জনগণ তাৎক্ষণিক বাজেট প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
বুধবার (১০ জুন) রাতে ঢাকার ওয়ারী পশ্চিম থানা জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।
আব্দুস সবুর ফকির বলেন, বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে যাচ্ছে, সরকার দলীয় ব্যবসায়ীরা সেসব পণ্য মজুদ করতে শুরু করেছে। ফলে বাজেট পাস হওয়ার আগেই জনগণের ওপর প্রভাব পড়তে শুরু করেছে।
ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আমানত কোনো ব্যাংক লুটেরাকে লুট করতে দেওয়া হবে না। যারা আওয়ামী লীগের ঘাড়ে চড়ে ইসলামী ব্যাংক দখল করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তারাই এখন বিএনপির ঘাড়ে চড়ে ব্যাংকটি দখলের চেষ্টা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে আব্দুস সবুর বলেন, ব্যাংক দখলকারীদের সহযোগিতা করা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, সীমান্তে প্রতিবেশী রাষ্ট্র পুশইন করেছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করে, সীমান্তের দিকে মনোযোগ না দিয়ে ব্যাংক দখলের দিকে মনোযোগ দিয়েছেন।
আব্দুস সবুর ফকির বলেন, ইসলামী ব্যাংক থেকে আমানতকারীরা টাকা তুলে নিয়ে যাচ্ছে। এই দায় জামায়াতের নয়, সরকারের। কারণ, সরকার জনগণের আমানতের নিরাপত্তা ও সুরক্ষার পরিবর্তে ব্যাংক লুটেরা এস আলমের সহযোগী খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে