স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জে মিড-ডে মিল খেয়ে একটি বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌর এলাকার শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের মধ্যে পাউরুটি, দুধ, কলা ও ডিম বিতরণ করা হয়। তবে খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বমি, তীব্র পেটব্যথা, মাথা ঘোরা এবং চোখে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয়। আকস্মিকভাবে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিক্ষকরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের আলাদা করে প্রাথমিক সেবা দেন। এদিকে খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন এবং সন্তানদের এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা নিজ নিজ দায়িত্বে শিক্ষার্থীদের স্থানীয় চিকিৎসক ও ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা দেন।
খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’ এর বিরুদ্ধে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, ‘আমরা একাধিকবার প্রতিষ্ঠানকে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা একইভাবে নিম্নমানের খাবার সরবরাহ করে আসছিল। আজকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
এদিকে ঘটনার পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের জেলা ফিল্ড অফিসার লিটন মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে যদি কারও গাফিলতি প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে