স্ট্রিম সংবাদদাতা

নওগাঁর সাপাহারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার পর আজ দুপুর আড়াইটার দিকে এজাহার নামীয় পাঁচজনকে গ্রেপ্তার করে সাপাহার থানা-পুলিশ। বেলা সাড়ে চারটা দিকে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার গোয়ালা লক্ষিতলা এলাকায় শহিদুলের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সাপাহার থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের মা। নিহত শহিদুল ইসলাম উপজেলার গোয়ালা খরিবোন গ্রামের মৃত আমির আলীর ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়ালা মাসনাতলা গ্রামের মো. মতিবুর ইসলাম (৫৫) ও তাঁর ছেলে আল মামুন (২০), একই গ্রামের মো. রফিকুল ইসলাম (৭০) এবং খরিবনা গ্রামের আব্দুর রায়হান (২০) ও মো. শফিকুল ইসলাম।
স্থানীয় লোকজন জানায়, পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে শহিদুলের পরিবারের সঙ্গে মতিবুর ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহিদুল তাঁর ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গোয়ালা লক্ষিতলা এলাকায় রাস্তায় বাঁশ ফেলে তাঁর গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন। তাঁকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে শহিদুলের চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাঁর অবস্থার অবনতি হলে সেখানে তাঁকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি মারা যান।
এদিকে শহিদুলের ওপর হামলার পর ওই রাতে তাঁর বাড়িতেও হামলা ও ভাঙচুর চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে তাঁর মা ও দুই পুত্রবধূকে মারধর করে জখম করে প্রতিপক্ষের লোকজন।
সাপাহার থানার ওসি আনারুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার একটি হত্যা মামলা হয়েছে। এজাহার নামীয় পাঁচজনকে গ্রেপ্তারে করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে