স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তিনটি ভোটকেন্দ্র বাড়িয়েছে নির্বাচন কমিশন। আগের ছয়টিসহ এখন ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।
আজ শুক্রবার (২২ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার এই তথ্য নিশ্চিত করেন। এর আগে তফসিল ঘোষণার দিন মোট ছয়টি কেন্দ্রের কথা বলা হয়েছিল। বিভিন্ন ছাত্রসংগঠনগুলোর দাবি জানাচ্ছিল নারী হলগুলোর কেন্দ্র বৃদ্ধি করার জন্য। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল ঘোষণা হয় ২৯ জুলাই। এই দিন মোট ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু পরে ছাত্রসংগঠনগুলো বিভিন্ন সময় কেন্দ্র বৃদ্ধি করার দাবি জানিয়েছে। তাদের দাবির ভিত্তিতে প্রশাসন আনুষ্ঠানিকভাবে ছয়টির জায়গায় আটটি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে। ঢাকা স্ট্রিমকে প্রধান নির্বাচন কমিশনার জানান, মেয়েদের জন্য চারটি এবং ছেলেদের জন্য চারটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এই তালিকায় কার্জন হলে মোট তিনটি হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন। হলগুল হলো ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হল।
ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে আরও তিনটি হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন। হলগুলো হলো জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট দেবেন রোকেয়া হলের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ কুয়েতমৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা।
সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন স্যার এ এফ রহমন হল, হাজী মুহম্মাদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীমউদ্দিন হলের শিক্ষার্থীরা।
কবি সুফিয়া কামাল হলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ভূতত্ত্ব বিভাগে এবং শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজে ভোট নেওয়া হবে।
তবে বাংলাদেশ কুয়েতমৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা ভোটকেন্দ্র থেকে হল পর্যন্ত বিশেষ যানবাহন চালু করা দাবি করছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে