স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনা নিয়ে প্রথমবারের মতো তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
আজ রবিবার (৩ মে) আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ ও ৬ মে শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শিরোনামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানিয়েছেন, প্রদর্শনীতে শাপলা চত্বরের ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং নিহতদের স্মৃতিচারণা উপস্থাপন করা হবে। এর পাশাপাশি থাকবে তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্ব।
আগামী ৫ মে বিকেল তিনটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে ওই ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

গাজীপুর মহানগরীর পূবাইলের মেঘডুবি এলাকায় পান দোকানি শেফালী বেগম কুলসুম (৪৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা।
৪ মিনিট আগে
মাতৃত্ব ও উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’।
১ ঘণ্টা আগে
হাম ও রোগটির উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চার এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে সাত শিশু।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২ ঘণ্টা আগে