স্ট্রিম প্রতিবেদক

প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া ওই কর্মকর্তার নাম ইব্রাহীম আলম ভূইয়া। তিনি হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-১) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৬ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরখাস্তের এই আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইব্রাহীম আলম ভূইয়া তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে ‘অশ্লীল ও অযোগ্য’ ভাষা ব্যবহার করে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
এ ছাড়া ব্যক্তিস্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রতিষ্ঠান এবং বিচারপতিদের নামে মিথ্যা ও অসত্য কুৎসা রটানোর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি তিনি প্রশাসনের বৈধ আদেশ পালনে অন্যান্য কর্মচারীদের বাধা দিয়ে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর এসব কার্যক্রম ‘দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন) এমপ্লয়িজ (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুল, ১৯৮৩’-এর ২(৮) ও ৩(বি) বিধি মোতাবেক ‘গুরুতর অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থি’। ওই বিধি অনুযায়ী, এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বরখাস্ত।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইব্রাহীম আলম ভূইয়াকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসন শাখায় সংযুক্ত করা হয়েছে এবং একই বিধির ১০(১) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন তাঁকে সুপ্রিম কোর্টের যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে প্রচলিত বিধি অনুযায়ী, এই সময়ে তিনি খোরাকি ভাতা (সাবস্টেন্স অ্যালাউন্স) পাবেন।
অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৫ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে