স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সোমবার (৪ মে) আন্তর্জাতিক বিচারকাজ শুরুর পর এজলাসে বসে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের উদ্দেশে তিনি বলেন, ‘হয় হেঁটে আসব; নয় ঠেলাগাড়ি দিয়ে। ওপর মহলে জানিয়ে দেন।’
এদিন সকালে বিচারকাজ শুরুর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত হন। পরে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর নিজেদের আসন গ্রহণ করেন।
প্রথমেই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘চিফ প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন। আজকে আসার পথে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি দিয়ে ট্রাইব্যুনালে আসতে হয়েছে। কোর্ট রুমের অবস্থাও ভালো না।’
একপর্যায়ে তিনি বলেন, ‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে। ওপর মহলে জানিয়ে দেন।’ জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিষয়টি তিনি দেখবেন।
এর আগে গতকাল রোববার এজলাস কক্ষের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নষ্ট হয়ে যায়। পরে অনেকক্ষণ এভাবেই বিচারকাজ চলে। গরমে অনেকেই ঘামতে থাকেন। বিচারকাজ চলার একপর্যায়ে এসি ঠিক হলেও, আজ সোমবার আবার এসি নষ্ট হয়ে যায়। মূলত যাতায়াত ও এজলাস কক্ষের সার্বিক অবকাঠামোগত দৈন্যদশার কারণেই ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।

বায়ুবিদ্যুৎ উৎপাদনে পাঁচ কেন্দ্রের তিনটিই অচল। ব্যবহারযোগ্য দুটির মধ্যে একটিতে মিলছে বিদ্যুৎ। এমন অবস্থায় বিএনপি সরকার নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় বায়ুবিদ্যুতের সম্ভাবনা যাচাই করতে পাঁচটি সমীক্ষার পরিকল্পনা করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ।
৪ ঘণ্টা আগে
দোকান থেকে খাবার কেনার সময় অধিকাংশ মানুষই প্যাকেটের গায়ে লেখা তথ্য গুরুত্ব দিয়ে দেখেন না। ফলে খাবারে অতিরিক্ত চিনি, লবণ বা চর্বি আছে কি না, তা অনেকেরই অজানা থেকে যায়।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘পঞ্চম সুফিয়া কামাল স্মারক বিতর্কে’ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। শনিবার (৯) মে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতায় জগন্নাথ হলের তার্কিক সংগঠন বিজয়ী হয়। এর মধ্য দিয়ে শেষ হয় দুদিনের বিতর্ক প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর পূবাইলের মেঘডুবি এলাকায় পান দোকানি শেফালী বেগম কুলসুম (৪৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা।
৪ ঘণ্টা আগে