স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের রাজনীতির ফয়সালা ঢাকার রাজপথে হবে, দিল্লির দরবারে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ভারতীয় আধিপত্যবাদ ভেঙে দেওয়ার সময় এসেছে বলেও জানান তিনি।
ফারাক্কা বাঁধ অভিমুখে মওলানা ভাসানীর লং মার্চের অর্ধশত বছর পূর্তি উপলক্ষে যুব জাগপা আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘ভেঙে দাও ভারতীয় আধিপত্যবাদ’ শিরোনামে এ আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান বলেন, ‘মজলুম জননেতা মওলানা ভাসানী আমাদের শিখিয়েছিলেন কীভাবে আধিপত্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজের দেশের মাটির ও পানির জন্য রাজপথে দাঁড়িয়ে যেতে হয়। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তিতে দাঁড়িয়ে সবার বুঝতে হবে—বাংলাদেশ এখন আর করদ রাজ্য নয়। যারা নতজানু পররাষ্ট্রনীতি প্রদর্শন করছেন, যারা মনে করেন দিল্লির গোলামি করে মসনদ রক্ষা করবেন, তারা জেনে রাখুন, দেশপ্রেমিক জনগণ রক্ত দিতে শিখে গেছে। আমাদের রাজনীতির ফয়সালা হবে ঢাকার রাজপথে, দিল্লির দরবারে নয়।’
জাগপা মুখপাত্র আরও বলেন, ‘ফারাক্কা বাঁধ ছিল আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়া থেকে শুরু করে সেই আঘাত আজ সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, সাংস্কৃতিক আগ্রাসন এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ পর্যন্ত গড়িয়েছে। দিল্লি সরকারকে বুঝতে হবে, কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না। সময় এসেছে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার, সময় এসেছে ভারতীয় আধিপত্যবাদ ভেঙে দেওয়ার।’
যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুব নেতা নাঈম আল ইসলাম, আবু নাসের প্রমুখ।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৪ মিনিট আগে