স্ট্রিম সংবাদদাতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে রাকসু জানায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।
রাকসু কার্যালয় থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন ও দাবির মুখে নির্ধারিত সময়ে শাকসু নির্বাচনের অনুমোদন দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু সেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি রাজনৈতিক ছাত্র সংগঠন প্রশাসনিক প্রভাব ও আদালতকে ব্যবহার করে নির্বাচন বন্ধের চেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের ন্যায্য ভোটাধিকার ও গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে ছাত্র সংসদ অপরিহার্য। অথচ আদালত ও প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করে এই অধিকার হরণ করা হচ্ছে। এটি ছাত্ররাজনীতির মৌলিক চেতনার পরিপন্থী।
রাকসু জানায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার যে প্রবণতা দেখা যাচ্ছে, শাকসু নির্বাচন স্থগিত তারই অংশ। যারা মুখে মুখে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের কথা বলে, তারাই আজ গণতান্ত্রিক অধিকার খর্ব করছে বলে সংগঠনটি অভিযোগ করে।
বিবৃতিতে জুলাই অভ্যুত্থানের চেতনার কথা উল্লেখ করে বলা হয়, বর্তমান বাংলাদেশে শিক্ষার্থীরা কখনোই পেশিশক্তি, রাজনৈতিক চাপ বা দলীয় স্বার্থের কাছে ভোটাধিকার বন্ধক দিতে রাজি নয়। শাকসু নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছে। এর দায় এড়ানোর কোনো সুযোগ নেই।
রাকসু প্রতিনিধিরা স্পষ্ট করে বলেন, ছাত্র সংসদ নির্বাচন কোনো দলের অনুগ্রহ নয়; এটি শিক্ষার্থীদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা পূর্বঘোষিত সময়ের মধ্যেই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ শাকসু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয় যে দেশব্যাপী ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্রবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় আন্দোলনে নামতে বাধ্য হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে